ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ২৪১

প্রকাশ : 13 Dec 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত  ২৪১



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৬৩ জন ও নারী ২৮২ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১৫৪ জন ও নারী ৪৬ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৮ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৯৫৭ জন ও নারী ৩৬ হাজার ২৩০ জন।


 

সম্পর্কিত খবর

;