ভারপ্রাপ্ত স্পিকারের সাথে নির্বাচন কমিশনের বৈঠক মঙ্গলবার

প্রকাশ : 27 Jul 2026
ভারপ্রাপ্ত স্পিকারের সাথে নির্বাচন কমিশনের বৈঠক মঙ্গলবার

স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মোঃ রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


জাতীয় সংসদের বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও সিনিয়র সচিব উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংসদীয় কার্যক্রম, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং আসন্ন সংসদের প্রথম অধিবেশন আয়োজন নিয়ে এই সাক্ষাতে আলোচনা হতে পারে। এর আগে সংসদের রীতি অনুযায়ী স্পিকার বা তার মনোনীত ব্যক্তি নতুন এমপিদের শপথ পড়ান, তবে বিশেষ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। সেই সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।


জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বৈঠকটি সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর

;