আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রীবরদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফখরুজ্জামান সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ- সহকারী প্রকৌশলী সুব্রত দাশ, শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম,সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
সব মন্তব্য
No Comments