স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-২ এ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।
প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য উর্ধগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট আহ্বান জানান।
এছাড়া সারাদেশে শিশুদের হামের টিকা দেয়ায় ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অপরদিকে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকা শহরসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী,সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রাণী মূলক হত্যা সহ বিভিন্ন ধারায় যে সকল মামলা হয়েছে, সে মামলা দ্রুত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন-দলকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান।
তিনি বলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে অবশ্যই দেশের মানুষ আবারো জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধ ভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ চাঁদাবাজি বন্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়ার কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা,জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ।
প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্না, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, নাজমা আক্তার, মোঃ জসিম উদ্দিন ভুইয়া,আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাজাহান,জাহাঙ্গীর হোসেন মানিক,ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, চীপ হুইফ নুরুল ইসলাম ওমর, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, শাহ জামাল রানা,শেখ মাতলুব হোসেন লিয়ন, নাজনীন সুলতানা,এইচ এম গোলাম রেজা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments