সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট মহানগরীর চৌকিদেখী এলাকা থেকে ছিনতাইকৃত একটি পিকআপভ্যান, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
পুলিশ অভিযানে ঘটনাস্থল থেকেই দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স থেকে ১,৬১,৬০০ টাকা মূল্যের ৩২ বস্তা ফ্রেশ চিনি পিকআপযোগে (রেজিঃ সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) প্রতিষ্ঠানটির কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা দেন।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তারা চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থামিয়ে চালক ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে দেয়। এ সময় তাদের কাছে থাকা মালামাল ক্রয়ের নগদ ২৬,৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
সংবাদ পাওয়ার পরপরই এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সরওয়াদীর নেতৃত্বে একটি দল দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে চৌকিদেখী এলাকার ৮৯/২ নম্বর বাসার বাউন্ডারির ভেতর থেকে ছিনতাইকৃত পিকআপ, ৩২ বস্তা চিনি ও উদ্ধার হয় নগদ ১২,০০০ টাকা। একইসঙ্গে ঘটনাস্থল থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: জামিল আহমেদ (৩০), পিতা: মৃত হামিদ মিয়া; স্থায়ী ঠিকানা: টিকারপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট; বর্তমান ঠিকানা: বাসা নং ২৭/২, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, সিলেট। মোঃ রনি (২৪), পিতা: জালাল উদ্দিন; ঠিকানা: বাসা নং ২৬/১, চৌকিদেখী, ১নং গলি, থানা-এয়ারপোর্ট, সিলেট।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২ দণ্ডবিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে জড়িত বাকি ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments