কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে প্রচন্ড বাতাস বাইছে। একই সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে। আর সাগরের উতাল পাতাল ঢেউ। সোমবার ঠিক রাত ৮ টা। কুয়াকাটা জিরো পায়েন্ট থেকে সৈকতের পূর্ব পাশে আহত অবস্থায় পড়ে রয়েছে একটি গাংচিল। এটিকে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী টিম সদস্য সাইদুর রহমান সবুজ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে প্রথমিক চিকিৎসা দিয়ে মঙ্গলবার দুপুরে সৈকতে অবমুক্ত করলে ফের পাখিটি সাগরের দিকে উড়ে যায়। এ সময় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ফটো সাংবাদিক আরিফ রহমান, ট্যুর গাইড সংগঠনের সভাপতি কেএম বাচ্চু সহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যুর গাইড সংগঠনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং’র তান্ডবে এ পাখিটি দল থেকে ছিটকে এসে কুয়াকাটা সৈকতের বালু চরে অসুস্থ্য অবস্থায় পাড়ে থাকে। পাখিটিকে প্রথমিক চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments