ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এম এস কর্মসূচির ডিলার নির্বাচনে জন্য উন্মুক্ত লটারি ফরিদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩০শে জুন রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় আবেদনকারীদের উপস্থিততে উন্মুক্ত লটারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান এর উপস্থিতিতে ফরিদপুর পৌরসভার ছয়টি পয়েন্ট জন্য লটারি মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়। ফায়ার সার্ভিস সংলগ্ন মোঃ হুমায়ন কবির, থানা পাড়া সিএনজি স্ট্যান্ড মোঃ আঃ গনি রুবেল, গোপালনগর বাজার মোঃ শামীম আহমেদ,পারফরিদপুর ব্রীজ মোঃ রাজিবুল হক,রাউৎনাগধাপাড়া মোড় মোঃ দেলোয়ার হোসেন,চাল বাজার মোঃ আলী হোসেন নির্বাচিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, আপনাদের উপস্থিতিতে লটারি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ডিলার নির্বাচিত করা হলো । উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোহাব্বত হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার খ. ম. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজজামান প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ , বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিক,খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
সব মন্তব্য
No Comments