স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি অনিবার্য বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন—এসব দুর্যোগ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই দুর্যোগগুলোর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা।
মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে 'Save the Children আয়োজিত ‘Met Club: The Next Wave’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা। কিন্তু দুর্যোগের সময় তারাই সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তাই শুধু তাদের রক্ষা করাই নয়, তাদেরকে সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তোলা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।
আয়োজকরা জানান, মেট ক্লাব (Meteorological Club) একটি স্কুলভিত্তিক, শিশু-কিশোর নেতৃত্বাধীন উদ্যোগ, যার লক্ষ্য শিশুদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন , প্রাকৃতিক বিপদ এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতি সম্পর্কে সচেতন ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম সতর্কতা বোঝা এবং দুর্যোগকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন করা হয়। গেমিফাইড লার্নিং পদ্ধতিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি শিশুদের জন্য একটি সহজ, আকর্ষণীয় এবং অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে, যা তাদের বাস্তব পরিস্থিতিতে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং নিজের পাশাপাশি পরিবার ও কমিউনিটির সুরক্ষায় ভূমিকা রাখতে সক্ষম করবে।
মন্ত্রী পরে ক্লাবের ই-লার্নিং পোর্টালের উদ্বোধন ও প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ১১ জুন হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
সব মন্তব্য
No Comments