ঝড়ো হাওয়ার কারনে সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

প্রকাশ : 15 Sep 2024
ঝড়ো হাওয়ার কারনে সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

ডেস্ক রিপোর্ট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত স্থল গভীর নিন্মচাপটি আজ সন্ধ্যায় (১৫ সেপ্টেম্বর) সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্ত্র বঙ্গোপসাগর ও  সমুদ্র বন্দসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলাপ হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



সম্পর্কিত খবর

;