বগুড়া অফিস: বিওয়াইডি অ্যাটো ৩ ও এর অত্যাধুনিক ভেহিকল-টু-লোড (ভিটুএল) পরিচালিত আকর্ষণীয় ই-ক্যাম্প ‘বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট’ আয়োজনের মধ্য দিয়ে ইলেকট্রিক মোবিলিটির ভবিষ্যতের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। ইলেকট্রিক গাড়ি থেকে সম্পূর্ণ পাওয়ার (বিদ্যুৎ) নিয়ে দেশে সর্বপ্রথম ক্যাম্পিং করার এই অভিজ্ঞতা নতুন মাইলফলক অর্জন করেছে।
বগুড়ার মোমো ইনে সম্প্রতি সফলভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিওয়াইডি অ্যাটো ৩ এর মালিক, বিওয়াইডির কর্মকর্তা ও সম্ভাব্য ক্রেতারা উদ্ভাবন ও কমিউনিটির প্রাণবন্ত এক পরিবেশ উদযাপন করেন। অংশগ্রহণকারীরা বারবিকিউ, আউটডোর সিনেমা, সঙ্গীত ও পূর্ণ ক্যাম্পিং সেটআপে অনন্য এক রাতের অভিজ্ঞতা অর্জন করেন। আর এই সবকিছুরই নিরবচ্ছিন্ন এনার্জি আউটপুট সরবরাহ করা হয় বিওয়াইডি অ্যাটো ৩ থেকে।
আয়োজনে বিওয়াইডির উদ্ভাবনী ভেহিকল-টু-লোড (ভিটুএল) প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে অ্যাটো ৩-কে শক্তিশালী ও বহনযোগ্য এনার্জি সোর্স হিসেবে পুরোপুরি কাজে লাগানো হয়। একটি বিশেষ অ্যাডাপ্টার ব্যবহার করে গাড়িটির হাই-ভোল্টেজ ব্যাটারি থেকে বাহিরের ডিভাইস ও অ্যাপ্লায়েন্সে পাওয়ার সরবরাহ করা হয়। আর এর মধ্য দিয়ে বাস্তব ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ও স্বাচ্ছন্দ্য পুরোপুরি বোঝা যায়। অনবদ্য এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ইলেকট্রিক মোবিলিটিকে বাস্তব, সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিওয়াইডি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট কেবল কোনো আয়োজন নয়, এটি ইলেকট্রিক ভেহিকল কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে তার শক্তিশালী বহিঃপ্রকাশ। বিওয়াইডি অ্যাটো ৩-এর মাধ্যমে একটি পুরো ক্যাম্পসাইটের পাওয়ার নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভিটুএল টেকনোলজির সক্ষমতা বোঝা যায়। মোবিলিটির আগামী এখানেই; যেখানে পরিচ্ছন্ন, বুদ্ধিদীপ্ত ও সক্ষমতা আমাদের বাস্তব জীবনকে আরও সহজ করে তোলে। বাংলাদেশে সবুজ ও আরও টেকসই আগামী নিশ্চিত করতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইটের সফল এ আয়োজন বাংলাদেশে শক্তিশালী ইভি কমিউনিটি নিশ্চিত করা এবং একইসাথে, দেশকে পরিচ্ছন্ন ও টেকসই মবিলিটির দিকে দ্রুত রূপান্তরের ক্ষেত্রে বিওয়াইডির প্রতিশ্রুতিই তুলে ধরে।
স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশি ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস শনিবার, ৬ জুন ২০২৬ থেকে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে সার ...
সব মন্তব্য
No Comments