কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার রাত তিনটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। গরু তিনটির মাকিল ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদার। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।
কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, প্রচন্ড গরমের কারনে গরু তিনটি বেশ কয়েকদিন ধরে তিনি খোলা মাঠে বেঁধে রাখতেন। হঠাৎ করে বুধবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে থাকে। এসময় বজ্রপাতে তার তিনটি গরু ঘটনাস্থলে মারা যায়।
চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহবুবুল আলম বাবুল মাস্টার সত্যতা স্বীকার জানান, তিনি এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো. জামাল উদ্দিন জানান, খবর শোনার পর অফিস থেকে ঘটনাস্থলে স্টাফ পঠানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments