অনিক রায়, ফরিদপুর অফিস: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে কূটনৈতিক পর্যায়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভারতীয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশিদের ভারতে যাতায়াতের বিষয়টি সহজ ও স্বাভাবিক রাখতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। ভারতের হাইকমিশনার শিগগিরই আসছেন। দুই দেশের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুত ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় সচল হবে।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল রাখার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি নির্বাচন-পরবর্তী স্থানীয় পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষায় সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। দলীয় পরিচয়ের আড়ালে কোনো ধরনের সংঘাত বা বিভেদ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সবার সম্মিলিত দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা প্রমুখ।
দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এ আয়োজন ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments