ডেস্ক রিপোর্ট : চুল তো নয় যেন পাখির বাসা— অনেকেই কথায় কথায় এমনটা বলে থাকেন। কিন্তু এবার নেট দুনিয়ায় এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে। এক নারীর চুলে বাসা বেঁধে প্রায় তিন মাস ছিল একটি পাখি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে হানা বুর্ন নামের এক নারী একটি পোস্ট করেন। ব্রিটিশ এই নারীর দাবি, পাখিটি দল ছাড়া হয়ে তার কাছে আশ্রয় নেয়। এরপর চুলে বাসা বেঁধে ৮৪ দিন পর্যন্ত ছিল।
পেশায় ফটোগ্রাফার ও কপিরাইটার হানা জানান, কাজের প্রয়োজনে আফ্রিকার দেশ ঘানাতে গিয়েছিলেন। সেখানেই তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। এছাড়া ঘটনাটিও পুরোনো। ২০১৮ সালের।
হানা বুর্ন জানান, ২০১৮ সালে বর্ষার কোনো এক দিনে বাড়ির সামনের আম গাছটির দিকে তাকিয়ে দেখেন যে, প্রচণ্ড ঝড়ে একটি পাখির বাসা উড়ে গেছে। আর সেই সময়ই ছোট পাখিটি তার নজরে আসে। পাখির বর্ণনা দিয়ে দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, ‘পাখিটি আমার ছোট আঙুলের সমান ছিল। এটির পালকের রং ছিল বিস্কুটের মতো। চোখ দুটো কলমের কালি, আর ঠোঁটটা পেন্সিলের নিবের মতো ছিল।’
ঘটনার বিবরণ দিয়ে হানা জানান, একটা তোয়ালের মধ্যে পাখিটাকে নিয়ে তারপরে কার্ডবোর্ডের বক্সের ভেতর রেখেছিলাম। প্রতিদিন পাখিটা আমার চুলে ছোট ছোট বাসা তৈরি করছিল, যা আমাকে হতবাক করে। চুলের পর্দার নিচে লুকিয়ে থাকতো। পরবর্তী সময়ে ঠোঁট দিয়ে আলাদা আলাদা স্ট্র্যান্ডগুলো একত্রিত করে বৃত্তাকার ভাস্কর্যের মতো তৈরি করেছিল, যা পুরোপুরি একটা পাখির বাসার মতোই।
ব্যক্তিগত জীবনে পাখি প্রেমী হানা। আকাশে পাখি উড়তে দেখলে ভীষণ আনন্দ পান। কিন্তু তার চুলে বাসা বাঁধা পাখিটি যেদিন উড়ে গিয়েছিল ভীষণ কষ্ট পেয়েছিলেন বলে জানান তিনি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments