বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : "ট্রাফিক আইন ও শৃঙ্খলা মানার সংস্কৃতি সৃষ্টি করতে হবে। আমরা সাধারণত কী দেখি? মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে গন্তব্যে যাত্রা করেন এবং দুর্ঘটনায় আক্রান্ত হন। অবশ্য দায়িত্বহীনতা ও অসচেতনতার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে। আসলে একটি সুস্থ, স্বাভাবিক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হলে একটি মধ্য-মেয়াদি টেকসই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।"
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় শ্রীমঙ্গলে নিসচা'র উদ্যোগে গুণিজনদের সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরবজনক বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে শ্রীমঙ্গলের ৪০ জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
শুক্রবার (২০ জুন ২০২৫) বিকেল সাড়ে ৪টায় নিসচার শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ সম্মাননা প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি'র সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক উত্তম রায়ের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং শ্রীমঙ্গল শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দিন।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—
শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৭৭) সাধারণ সম্পাদক, দৈনিক নবচেতনা ও দৈনিক দেশ বর্তমান পত্রিকার প্রতিনিধি মো. আফজল হোসেইন জনি, নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত, টিআই এস এম জালাল উদ্দিন, সাংবাদিক নান্টু রায়, ঝলক দত্ত, সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান আরও বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের সমন্বয় এবং ধারাবাহিকতা নেই। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে। এজন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, আর তাই সুপারিশ করছি, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; বিআরটিএ-র সক্ষমতা বৃদ্ধি করতে হবে; পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য সার্ভিস রোড তৈরি করতে হবে; পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার করতে হবে; গণপরিবহন উন্নত, সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে; কঠোর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগই নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিসচা সেই দায়িত্ববোধ থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।”
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
সব মন্তব্য
No Comments