ইবি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের কারণে অনিবার্য কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট' পদের জব টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮-১১-২০২৩ তারিখে প্রকৌশল অফিসের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট' পদে জব টেস্ট সকাল ৯:৩০ টায় অনুষ্ঠিত হওয়ার সময় সূচি নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত জব টেস্ট স্থগিত করা হলো। তারিখ ও সময়সূচী পরবর্তীতে জানানো হবে।'
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments