রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: মানুষ যে কতটা অমানুষ, নরপশু ও লম্পট হতে পারে তার নিৎকৃষ্ট প্রমান দিলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। নাতি সম্পর্কীয় ১১ মাস বয়সী এক শিশুর মুখমেহন করে যৌন কামনা চরিতার্থ করে তিনি তার পশুসুলভ ঘুনিত রূপ উন্মোচন করে এলাকায় ধিক্কার ও নিন্দার ঝড় তুলেছেন। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের ১১ মাস বয়সী অবুঝ শিশু আবু বক্করকে তার মা সুমী আক্তার পার্শ্ববর্তী ঘরে তার চাচা শ্বশুর ( শিশুটির চাচাতো দাদা) রফিকুল ইসলাম আকনের (৫৫) কাছে রেখে শিশুটির জন্য সকালের খাবার তৈরী করছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে ছেলেকে খাওয়াতে গিয়ে সুমী আক্তার দেখতে পান বাচ্চার নাকে মুখে বীর্যতে ভরা। এসময় তিনি চিৎকার দিলে লম্পট রফিক দৌড়ে পালিয়ে যায়। সুমী তাৎক্ষণিক বিষয়টি তার স্বামীকে মুঠোফোনে জানান।পরে ঘটনা এলাকায় জানাজানি হলে এদিন দুপুর ২ টার দিকে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে বিকাল ৫ টার দিকে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রাতে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। এদিকে অসুস্থ শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লম্পট রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম বলেন ঘটনাটি খুবই ন্যাক্কারজনক ও ঘৃনিত। দুপুরে অবুঝ শিশুটির বাবা থানায় এসে অভিযোগ করায় বিকালের মধ্যে আসামীকে গ্রেফতার করে মামলা নেয়া হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে আসামীকে বরিশাল আদালতে পাঠানো হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments