জাবি প্রতিনিধি : ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ‘ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক’ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ফাহিম আহম্মেদ মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল মান্নান।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে স্থান প্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর রিফাত অনিক (কালবেলা), যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব জামান (বিডিনিউজ২৪.কম), সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা মেঘলা (ডেল্টা টাইমস), কোষাধ্যক্ষ আল আমিন হোসাইন রুবেল (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (বাংলা ইনসাইডার), তথ্য ও প্রযুক্তি সম্পাদক বায়েজীদ হাসান রাকিব (ইনকিলাব), প্রশিক্ষণ সম্পাদক জোবায়ের আহমেদ (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল হাথিস (ভোরের ডাক)।
এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- মাহ আলম (দ্য কান্ট্রি টুডে), ইয়াসির আরাফত সুমন (ডেইলি দর্পণ), বোরহান উদ্দীন রাব্বানী (যুগবার্তা), ওসমান সরদার (শেয়ার বিজ) এবং এস এম তাওহীদ (সাম্প্রতিক দেশকাল)।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments