আন্তর্জাতিক ডেস্ক: লি কিয়াংয়ের চীনের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এর মধ্যমে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর শি’র প্রভাব আরো একদফা বাড়লো। প্রেসিডেন্ট শি জিনপিং তার অন্যতম বিশ্বস্ত মিত্র।
দেশটির পার্লামেন্টের সভায় বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর উত্তরসূরি হিসেবে সাবেক সাংহাই পার্টির প্রধান লি’র নাম ঘোষণা করা হয়। তিনি গত বসন্তে দুই মাসের ভয়াবহ লকডাউন তত্ত্বাবধান করেন। খবর এএফপি’র।
শি জিনপিং সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার একদিন পরে ৬৩ বছর বয়সী লি কিয়াং প্রধানমন্ত্রী হিসাবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২ হাজার ৯শ’রও বেশি প্রতিনিধির প্রায় সকলের ভোট লাভ করেন।
লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য শির প্রস্তাব শনিবার সকালে পার্লামেন্টে পড়ে শোনানো হয়।
লকডাউন চলাকালে বাসিন্দাদের খাবার ও চিকিৎসা সেবা পেতে সমস্যা হওয়ার কারণে সাংহাই লকডাউন পরিচালনা করার পরে লি-এর উত্তরণ ইতোপূর্বে সন্দেহজনক বলে ঠেকেছিল।
গত শীতে শি’র শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও শি’র ব্যাপক প্রভাবের রেকর্ডের কারণেই সকল বাধা একদিকে ঠেলে দিয়ে তিনি চীনা রাজনীতিতে তার হাত শক্তিশালী করতে পারছেন ।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments