ডেস্ক রিপাের্ট: চলতি বছরের জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা জানাান।
তিনি আরও জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৭ ভাগ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ। মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি শতকরা ৬৫ দশমিক ৬৮ ভাগ। এছাড়া গ্যাস পাইপ লাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৯৯ ভাগ এবং ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৭৯ ভাগ।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন-এর সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ সেতু বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments