স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পুনরায় সংসদের বৈঠক শুরু হয়েছে।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ঈদুল ফিতর ও সরকারি ছুটির কারণে ১৫ মার্চ অধিবেশন মুলতবি করা হয়।
দীর্ঘ বিরতির পর রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় অধিবেশন শুরু হয়। এরপর ধারাবাহিক কার্যক্রম শেষে তা আবার মুলতবি করা হয় এবং আজ (৩০ মার্চ) নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় বৈঠক বসে।
সংসদ টিভির সরাসরি সম্প্রচারেও দেখা যায়, চলমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা অব্যাহত রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশনে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা, বিল উত্থাপন ও পাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ১১ জুন হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
সব মন্তব্য
No Comments