বিজয় রায়, রানীশংকৈলে(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা, দেশব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ঠাকুরগাঁও এর রানীশংকৈলে ২৬ মে রবিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের (২৬-২৮শে মে) ৩দিন ব্যাপী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্ভেধন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, রিসোর্স ইন্সট্রাক্টর হাবিবুর রহমান,সহকারি উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, নবাগত সহকারী শিক্ষক ফাতেমা তুজ জোহরা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বক্তিয়ার উদ্দিন, কুশমত আলী ও মমেনা খাতুন,
সহকারী শিক্ষক দিলারা বেগম, সাংবাদিক বিজয় রায় ও লিমন প্রমুখ। নবাগত ২০ জন সহকারী শিক্ষক এ উপজেলায় যোগদান করেন এবং নবাগত শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments