ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় অবস্থিত সিমেক ইনষ্টিটিউট অব টেকনোলজিতে ৭ নভেম্বর, সোমবার ETABS" (Extended Three-dimensional Analysis of Building Systems) কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রেসিডেন্ট ও আইইউবিএটি’র ডীন, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম।
উপস্থিত তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রফেসর ড. মনিরুল ইসলাম, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মোঃ ওসমান গনি, সহকারী অধ্যাপক মাহ্ফজুর রহমান, সিমেক ইনষ্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের কো-অরডিনেটর ডক্টর সঞ্জীব রায়।
বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে নতুন প্রজন্মকে ভ‚মিকা রাখতে হবে। প্রফেশনাল ট্রেনিং এবং শর্ট কোর্সগুলো শিক্ষার্থীদের যুগপোযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনে বিশেষ সহায়ক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অফ টেকনোলজির কো-অরডিনেশন ম্যানেজার শায়লা জাফরীন । চার-মাসব্যাপী সার্টিফিকেট কোর্সের অংশ হিসেবে ETABS এর এই সার্টিফিকেট বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
সব মন্তব্য
No Comments