ময়মনসিংহ অফিস: জামালপুরের ইসলামপুরে নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
ধর্মমন্ত্রী প্রথমে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ মাঠে পাঁচশত পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল ও ১০জনের হাতে গো-খাদ্য তুলে দেন। পরে বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলীতে নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর প্যাকেটজাত ত্রাণসামগ্রী ও পরিবার প্রতি এক হাজার করে টাকা তুলে দেন। সবশেষে মন্ত্রী বরুল ও মন্নিয়া গ্রামের ছয়শত পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল, ৫০টি পরিবারকে শিশুখাদ্য ও ২০ টি পরিবারকে গো-খাদ্য বিতরণ করেন। এসময় মন্ত্রী নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে সরকারের পক্ষ হতে সকল ধরণের সহায়তার আশ্বাস দেন।
এ ত্রাণসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ ও আবিদা সুলতানা যুথীঁসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments