শুভ মহালয়া আজ

প্রকাশ : 01 Oct 2024
শুভ মহালয়া আজ

ডেস্ক রিপোর্ট: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এ দিন থেকে দেবীপক্ষের শুরু ।শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয় হিসেবে পরিচিত।আর এই চনাডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া।

পুরাণ মতে, এ দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়।মহালয় মানেই মায়ের পূজার আর ৬ দিনের প্রতীক্ষা ।এই দিনে মায়ের চক্ষুদান করা হয়।

আগামী ৯ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গা পূজা শুরু হলেও মুলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দ ধ্বনি শুনা যাবে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘঠবে। পূজার এই সূচনাটি সারাদেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। ভোর থেকে ঢাকাসহ সারাদেশে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে।


সম্পর্কিত খবর

;