নড়াইল প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নড়াইলে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে ব্যালট ভোটের মাধ্যমে বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং ইজাজুল হাসান বাবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারী) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান এ ফল ঘোষনা করেন।
এ সময় বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা অ্যাডভোটে গোলাম মোহাম্মদসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট এবং অ্যাডভোকেট কামরুল হাসান পেয়েছেন ১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ২৭২ ভোট এবং টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী এস.এম ফেরদৌস রহমান কোন ভোট পাননি।
সম্মলেনে জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের মোট ৭০৭ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments