দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্মিত মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি ও পিয়ারপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মক্তিযোদ্ধা সেকেন্দার আলী ও মৎস্য খামারী মো. মজিবর রহমান। এসময় বক্তারা মৎস্য সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ। আলাচনা শেষে দৌলতপুরের ৩ জন শ্রেষ্ঠ মৎস্য খামারীর মাঝে পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দৌলতপুর উপজেল প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments