নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে এ দেশ একটি সাম্প্রদায়িক এবং উগ্র সাম্প্রদায়িক আবাস ভূমিতে পরিণত হতো।
তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র পরিণত করার হীন চক্রান্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর হতে বাংলাদেশ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। সকল ধর্মের এবং জাতিসত্তা বিকাশের পুণ্যভূমি হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল বক্তব্য মনুষ্যত্ব, মানবতা বিকশিত ও সংরক্ষণ করা। যারা এটি উপলব্ধি করেন না তারা প্রকৃত অর্থে ধর্মান্ধ এবং তারা ধর্মকে অনুধাবন করেন না।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের সভাপতি শ্রী কমলেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, পঞ্চগড় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক তুষার কুমার চক্রবর্তী, মদির ভিক্তিক শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments