রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় ১১ মাস বয়সী শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার অনুমতিক্রমে সদস্য সচিব মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়। রফিকুল ইসলামকে দেওয়া বহিস্কারাদেশের ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে আপনাকে বহিস্কার করা হল। প্রসঙ্গত রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের ১১ মাস বয়সী অবুঝ শিশু আবু বক্করকে তার মা সুমী আক্তার পার্শ্ববর্তী ঘরে তার চাচা শ্বশুর ( শিশুটির চাচাতো দাদা) রফিকুল ইসলামের (৫৫) কাছে রেখে শিশুটির জন্য সকালের খাবার তৈরী করছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে ছেলেকে খাওয়াতে গিয়ে সুমী আক্তার দেখতে পান রফিকুল ইসলাম শিশুটির মুখমেহন করছেন। এসময় তিনি চিৎকার দিলে লম্পট রফিক দৌঁড়ে পালিয়ে যায়। সুমী তাৎক্ষণিক বিষয়টি তার স্বামীকে মুঠোফোনে জানান। পরে ঘটনা এলাকায় জানাজানি হলে এদিন দুপুর ২ টার দিকে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে বিকাল ৫ টার দিকে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রাতে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। এদিকে অসুস্থ শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে আসামীকে বরিশাল আদালতে পাঠানো হয়। ‘বানারীপাড়ায় ‘শিশু নাতিকে বলাৎকার চেষ্টার অভিযোগে লম্পট বিএনপি নেতা গ্রেফতার’ শিরোণামে ঘৃণিত ও ন্যক্কারজনক এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে প্রকাশিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নিন্দার ঝড় ওঠে। এরফলেই তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments