ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে গত ২০ এপ্রিল স্পিডবোট ডুবিতে ৪ শিশুর মৃত্যুর প্রতিবাদ, জড়িতদের শাস্তি, জেলা পরিষদ এর সিন্ডিকেট থেকে ঘাটকে পুনরুদ্ধার ও নিরাপদ নৌ রুটের দাবিতে ঢাকাস্থ সন্দ্বীপবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ এপ্রিল শনিবার ঢাকা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিঃ এর সভাপতি নুরুল আকতার এবং ব্যাংকার তাহের আহমেদ চৌধূরী বাদলের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও নারীনেত্রী ডক্টর সালেহা কাদের, ইঞ্জিনিয়ার আবদুল হান্নান, সালেহা বেগম, কাজী ইফতেখারুল আলম তারেক, নারীনেত্রী দিলরুবা সফিক, সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির সদস্য সচিব মনিরুল হুদা বাবন, মাইনুর রহমান, আমিনুর রসূল বাবুল, অধ্যাপক দিদারুল আলম, সাংবাদিক শাহাদাৎ আশরাফ, শিল্পপতি মুস্তানসের বিল্লাহ প্রমুখ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিবছর সন্দ্বীপবাসী নৌ দুর্ঘটনার শিকার হন। বর্ষা মৌসুমে দুর্ঘটনা নিরসনে কুমিরা-গুপ্তছড়া ঘাটে ভাসমান পল্টন দিয়ে জাহাজ থেকে যাত্রী উঠানামার সুব্যবস্থা করার দাবি জানান। বক্তারা আরো বলেন, অবিলম্বে জেলা পরিষদের সিন্ডিকেট থেকে ঘাটকে উদ্ধার করে সরকারি বিআইডব্লিটিএ’র নিকট হস্তান্তর এবং নৌ দুর্ঘটনার সঙ্গে যুক্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম ঢাকা, সন্দ্বীপ সমাজ উত্তরা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্গঠন সমিতি, সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম ঢাকা, সোনালী মিডিয়া ফোরাম, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন, সন্দ্বীপ বিমানবন্দর বাস্তবায়ন পরিষদ সংগঠনসমূহের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments