শ্যামা পূজা আজ

প্রকাশ : 30 Oct 2024
শ্যামা পূজা আজ

স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।

পূরাণমতে, কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষায় 'কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়।

কালী দেবী ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালি পূজায় হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা দীপাবলী।

কালীপূজাতে দূর্গাপূজার মত প্রতিমা তৈরী করে পূজা করা হয়।

লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারনে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামের মধ্যৈ দিয়ে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।


বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে আজ ( ৩১ অক্টোবর) বেলা ৩টা ৩২ মিনিটে। অমবস্যা তিথির অবসান হবে ১ ণভেম্বর বেলা ১২টা ৪৮ মিনিটে। পূজার জন্য শুভ সময় থাকবে ৩১ অক্টোবর রাত ১১টা ৪৮ মিনিট থেকে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। 


সম্পর্কিত খবর

;