আন্তর্জাতিক ডেস্ক: দিল্লীর একটি বানিজ্যিক ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ভবটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
গণমাধ্যমে জানাগেছে, চারতলা ভবনে একাধীক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবন থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটি থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চারতলা ওই ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে সেখানে।
দ্বিতীয় তলায় সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারক কোম্পানির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। কোম্পানির মালিককে পুলিশ হেফাজতে নিয়েছে। ভবনের মালিকদেরও আটক করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments