সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : দুর্নীতি বিরোধী সামাজিক তৈরি এবং শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে জামালপুরে সততা সংঘের সদস্য সমাবেশ, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
সোমবার (১৬ জুলাই) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত শহীদ পিংকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জেলা দুপ্রক সদস্য সাযযাদ আনসারী, সরিষাবাড়ি দুপ্রকের সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন জেলা দুপ্রকের সদস্য নূর আলম সুজন।
বিতর্ক প্রতিযোগিতায় সরিষাবাড়ি বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চবিদ্যালয়ের তার্কিক দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শ্রেষ্ট বক্তা হিসেবে পুরস্কৃত হয় একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিহা নূর। প্রতিযোগিতায় রানার্স আপ হয় ইসলামপুর সরকারি জেজেকেএম বালিকা উচ্চবিদ্যালয় দল। উভয় দলকে ক্রেস্ট উপহার দেয়া হয়। এছাড়া অংশ নেয়া সকল প্রতিযোগী ও শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হয়। প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠান উপভোগ্য করে তুলে ক্ষুদে তার্কিকরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আজকের শিক্ষার্থীরাই মূল চালিকা শক্তি হবে। বাংলাদেশে উন্নয়নের মূল চ্যালেঞ্জ দুর্নীতির বিরুদ্ধে এ প্রজন্মকে সোচ্চার হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতাসহ সচেনতামূলক কার্যক্রম হাতে নিতে হবে।
উল্লেখ সারাদেশের মতো দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় জামালপুর জেলায় চলতি বছরের ২০ মে থেকে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ১৬ জুলাই জেলা পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়। প্রতি অনুষ্ঠানে অংশ নেয় সততা সংঘের সদস্যরা। দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির ক্ষেত্র এ ধরণের আয়োজন সূধী মহলে ভূয়শী প্রশংসা পেয়েছে বলে দুপ্রক সূত্রে জানা যায়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments