মোঃ মহশীন আলী, রংপুর অফিস:স্বাস্থ্য সচেতনতায় ঠাকুরগাঁওয়ের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে জেলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংবাদকর্মীরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপুর্ন বিষয়বস্তু তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, প্রতিদিনের খাদ্য তালিকায় তৈল একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করছে সবাই। তাই যে যেভাবে পারছেন বাজার থেকে খোলা কিংবা প্যাকেটজাত সোয়াবিন তৈল ক্রয় করে খাদ্য তালিকায় যুক্ত করছেন।
এতে মানুষের নানাবিধ রোগ বালাই দেখা দিচ্ছে। অথচ এক সময় সকল শ্রেণী পেশার মানুষ সোয়াবিন তৈলের বদলে সরিষার তৈল খেতেন। কিন্তু এখন প্রতিটি ঘরেই ব্যবহার হচ্ছে সোয়াবিন তৈল। যার কারনে সবচেয়ে বেশি হৃদরোগে ভুগছে মানুষ। তবে একটু সচেতন হলেই স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারে।
স্থানীয়ভাবে প্রতিবছর ব্যপকভাবে সরিষার আবাদ হচ্ছে। আর সেই সরিষা ক্রয়ের পর স্থানীয় মানসম্মতভাবে উৎপাদনও হচ্ছে সরিষার তৈল। সামান্য কিছু বেশি দিয়ে গুনগত মানের খাঁটি সরিষার তৈল ক্রয় করে খাবার তালিকায় যুক্ত করা যায়। এতে মানুষ স্বাস্থ্যগতভাবে ভাল থাকবে বলে মত অনেকের। তাই ঠাকুরগাঁও জেলা সদরের নানা এগ্ৰো গ্রুপের একটি প্রতিষ্ঠানে মানসম্মত সরিষার তৈল উৎপাদন হচ্ছে। যা উন্নত মানের বলে মনে করেন আমন্ত্রিতরা।
শুধু তাই নয় সরিষার তৈল ক্রয়ে যেমন স্বাস্থ্য ভাল রাখার বিষয় রয়েছে। তেমনি এলাকার নারী ও পুরুষ শ্রমিকের কর্মসংস্থানসহ জেলার উন্নয়নে ভুমিকা রাখছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি এবং সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নানা এগ্ৰো গ্রুপের পরিচালক আলহাজ্ব আলমগীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments