ডেস্ক রিপোর্ট: চীনের নভোচারীরা বুধবার তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে তারা কক্ষপথে দেশের প্রথম ক্রু হস্তান্তরের কাজ শেষ করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।
চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রশাসনের (সিএমএসএ) উদ্ধৃতি দিয়ে সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত ১১টা ৮মিনিটে লং মার্চ-২এফ রকেটে করে তিন নভোচারী যাত্রা শুরু করেন।
সিনহুয়া জানায়, অনেক অভিজ্ঞ নভোচারী ফেই জুনলং এবং প্রথমবার সাথী হওয়া নভোচারী দেং কিংমিং ও ঝাং লু’কে বহনকারী রকেটটি বুধবার ভোরে মহাকাশ কেন্দ্রের সাথে সফলভাবে ভিড়েছে।
এরপর তারা জুনের শুরু থেকে তিয়াংগং মহাকাশ কেন্দ্রে থাকা অপর তিন নভোচারীর সাথে যোগ দেন।
৫৭ বছর বয়সী ফেই দীর্ঘ ১৭ বছর পর মহাকাশে ফিরছেন। তিনি ২০০৫ সালে শেনঝুউ-৬ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।
সিএমএসএ মুখপাত্র জি কিমিং বলেন, এ মিশনের প্রধান কাজ ছিল ‘কক্ষপথে প্রথমবারের মতো ক্রু হস্তান্তর করা, মহাকাশ কেন্দ্রের ভিতরে এবং বাইরে যন্ত্রপাতি ও বিভিন্ন সুবিধা স্থাপন করা এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো।’
তিয়াংগং মহাকাশ কেন্দ্র হলো বেইজিংয়ের উচ্চাকাক্সক্ষী মহাকাশ কর্মসূচির মুকুট রত্ন।
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
সব মন্তব্য
No Comments