পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী বিভাগের উপজেলা পরিষদের ২৪ জন নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ গ্রহণ করেন তারা।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের এ শপথবাক্য পাঠ করান।
একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী অ্যাডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ পিপিএম,রাজশাহীর উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী পিপিএম,মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এদিকে,শপথ গ্রহণ শেষে মোহনপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল তার নিজ উপজেলার প্রায় ২ হাজার জন-সাধারণদের নিয়ে দুপুরের খাবার খান। এরপর তিনি সবাইকে নিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য,ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ১৪টি ও চতুর্থ ধাপে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১০টি উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যানদের নিয়ে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments