স্টাফ রিপোটার: জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিরোধী দলের কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন ও পুলিশ যৌথভাবে বাধা সৃষ্টি করে এবং কোথাও কোথাও সংঘর্ষ ও গুলির ঘটনাও ঘটেছে। পুলিশ নানা অজুহাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলকে স্তব্ধ করতে সরকার যে ভ্রান্ত নীতি গ্রহণ করেছে। তাতে সারাদেশে সংঘাত ছড়ানো এবং প্রাণহানি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রব বলেন, গত কয়েকদিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত হয়েছেন। সারাদেশে বিরোধী দলের অন্তত তিন শতাধিক নেতাকর্মী আহত ও গ্রেফতার হয়েছেন।
আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে আ স ম রব বলেন, বিএনপির ডাকা সমাবেশের বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি এবং ১৪৪ ধারা ঘিরে বিভিন্ন স্থান রণক্ষেত্রে পরিণত হচ্ছে।
এসবের মাধ্যমে সরকার প্রমাণ করছে ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার আগ্রহী নয়, বরং রাষ্ট্রযন্ত্র ও পেটুয়া বাহিনী দিয়ে হত্যাযজ্ঞ ও নিপীড়নের মাধ্যমে কর্তৃতবাদী শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করতে সরকার বেশি আগ্রহী। কারণ সরকারের পায়ের তলার মাটি দিন দিন সরে যাচ্ছে।
তিনি বলেন, সরকার বুঝতে পারছে এই গণআন্দোলন ঘনীভূত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেবে। এখন সব সংগ্রামী গণশক্তিকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে।
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিকে ‘সরকারের বাজেটের সঙ্গে সাংঘর্ষিক’ উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি বলেছে, সমন্বয়হীন এ অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে সাধারণ জ ...
সব মন্তব্য
No Comments