বরিশাল অফিস: নগরীর কীর্তনখোলা নদীর চাঁদমারী এলাকায় একটি তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। এতে ট্যাংকারটির চারজন স্টাফ অগ্নিদগ্ধ হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদমারী এলাকায় কীর্তনখোলা নদীতে তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় ও চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই চারজন স্টাফ এখন পর্যন্ত সুস্থ রয়েছে। ট্যাংকারটি থেকে স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৫) নামের দুইজন স্টাফের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কালাম বলেন, বিকেল ৫ টার দিকে সমিতির অফিসে বসে কথা বলছিলাম। এমন সময়ে নদীর মধ্যে বিকট শব্দ শুনে দেখতে পাই ট্যাংকারটিতে বিস্ফোরণ হয়েছে। তাৎক্ষণিক নদী বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।
এ ব্যপারে বরিশাল নৌ-পুলিশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল জলিল জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে তেল বহনকারী ট্যাংকারটি বরিশাল নৌ-পুলিশ সদস্য ও কোস্টগার্ড সদস্যরা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। বর্তমানে নৌ-পুলিশ সদস্য ও কোস্টগার্ড সদস্যদের হেফাজতে রয়েছে তেল বহনকারী ট্যাংকারটি।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments