যশোর অফিস: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাচারীপাড়া গ্রাম ও চরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে ছয় লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান বিড়ির ঠোসসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। শনিবার সকালে দৌলতপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মাসুম বিল্লাহ ও উপ-পরিদর্শক দীপংকর রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার সাচারীপাড়া গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। পরে একই উপজেলার চরদিয়ার গ্রামের শরিফুলের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায় পুলিশ।
এসময় ওই দুই বাড়ি থেকে ছয় লক্ষ (৬,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, কয়েক লক্ষ বিড়ির ঠোস ও বিপুল পরিমান বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা বিড়ি ও বিড়ি তৈরির উপকরণ রেখে দ্রæত পালিয়ে যায়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির উপকরন পুলিশ হেফাজাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।
দৈালতপুর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে এসব বিড়ির কোম্পানিগুলো দৈনিক বিপুল পরিমান টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments