স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করেছে। ডিজিটাল নিরাপত্তা বিধানে আমরা অনেক উন্নত দেশের সমপর্যায়ে উপনীত হতে না পারলেও বৈশ্বিক সক্ষমতার মাপকাঠিতে বাংলাদেশ বহুদূর এগিয়ে আছে। নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে ইতোমধ্যে ২৬ হাজার পর্ন সাইট ও ৬ হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। এই ধরণের সাইট দেখামাত্র মন্ত্রী তার গোচরে আনলে ২৪ ঘন্টার মধ্যে তা বন্ধ করার নিশ্চয়তা প্রদান করেন।
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেক্ট্রনিক্স সেফটি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিজিটাল এন্ড সাইবার সিকিউরিটি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনকে দেশের প্রতিটি নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের প্রথম ডিজিটাল নিরাপত্তা আইন উল্লেখ করে বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি দরকার সতর্কতা। নিজেকে নিরাপদ রাখার জন্য নিজের একাউন্টের পাসওয়ার্ড রক্ষা, অপরিচিত সন্দেহভাজন মেইল চেক করার ক্ষেত্রে সতর্ক থাকা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন উপায় তুলে ধরেন ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত। ডিজিটাল যুগে শিশুদের ডিজিটাল যন্ত্র বা মোবাইল ব্যবহারে উৎসাহিত করার প্রযোজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশুরা যাতে ইন্টারনেটের ভাল দিকগুলো চর্চা এবং খারাপ দিক গুলো বর্জন করতে পারে সে জন্য প্রযুক্তি আছে। অভিভাবকগণ পেরেন্টাল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে পারেন। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার প্রবর্তক জনাব মোস্তাফা জব্বার কম্পিউটারসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে তার ৩৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে ১৯৬৪ সালে এই অঞ্চলে কম্পিউটারের যাত্রা শুরু হয়। ১৯৮৭ সালের পর কম্পিউটারে বাংলা প্রবর্তনের ধারাবাহিকতায় প্রথমে পত্রিকা অফিস এবং পরবর্তীতে ১৯৯৮-৯৯ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে কম্পিউটার সাধারণের দোরগোড়ায় পৌছে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে আমরা কম্পিউটার বিপ্লবে সফল হয়েছি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেও সফলতার দ্বার প্রান্তে। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে অপরাধী শনাক্ত করা এখন সহজই হয়নি, কোন অপরাধী পার পাচ্ছে না। আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে অপরাধীকে আইনের আওতায় আনতে দক্ষতার সাথে কাজ করছে।
ইলেক্ট্রনিক্স সেফটি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ, কম্পিউটার সমিতির সাবেক সভাপতি শহীদুল মুনীর এবং বাক্কোর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন প্রমূখ বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫–এ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি কিংবা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
সব মন্তব্য
No Comments