স্টাফ রিপোটার : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডাকঘরেরদেশব্যাপী নেটওয়ার্ক ও বিশাল অবকাঠামো আমাদের বিশাল সম্পদ। এই সম্পদকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। ডিজিটাইজেশনের প্রভাবে ব্যক্তিগত পর্যায়ে চিঠি আদান-প্রদানের যুগ শেষ হয়ে গেলেও পণ্য পরিবহণে ডাক বিভাগকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করছি আমরা। তখন ডাকঘর ডিজিটাল সেবা প্রদানের কেন্দ্র হিসেবে পরিণত হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রী আজ শনিবার ঢাকায় ডাক ভবন মিলনায়তনে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্য ডাক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও জাতীয় ও আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন - এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন এবং অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বক্তৃতা করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিশ্ব ডাক দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন,ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ডাকঘরকে পণ্য পরিবহণ ও বিতরণের ব্যাকবোন হিসেবে প্রতিষ্ঠার বিকল্প নেই । তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির কল্যাণে চিঠির যুগ শেষ হয়ে গেলেও ডাক সেবার প্রয়োজন শেষ হয়ে যায়নি বরং উত্তরোত্তর এর প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। বহুমাত্রিক ডিজিটাল সেবা প্রদানের বদৌলতে-উদ্ভাবনের হাত ধরেই আগামীর ডিজিটাল শিল্পবিপ্লবের পৃথিবীতেও ডাক সেবার প্রয়োজনীয়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, ডাকঘরকে ডিজিটাইজেশনের জন্য ডিজিটাল সার্ভিস ল্যাব করেছি। সেখান থেকে ডিজিটাল প্রক্রিয়া কিভাবে করা যায়-সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।ইতোমধ্যে ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তাদের মাধ্যমে ২০০টি ডিজিটাল সরকাারি সেবা প্রদান করা হচ্ছে উল্লেখ করে কম্পিউটারে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, জনবলকে দক্ষ করে তৈরি করা থেকে শুরু করে অবকাঠামো পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই এগুবে ডাক বিভাগ। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এর সদস্য পদ অর্জনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের বিভিন্ন গৌরবোজ্জ্বল অর্জনের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডাক বিভাগ ঘুরে দাঁড়িয়েছে। কম্পিউটারে বাংলা ভাষার জনক জনাব মোস্তাফা জব্বার ৫০তম আন্তর্জাতিক চিঠি লেখন প্রতিযোগিতায় (এলএলডব্লিউসি) জয়ী কিশোরী নুবায়শা ইসলামের অর্জনকে দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন এবং তাকে ও তার পরিবারকে এ জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠায় বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষার গৌরব অর্জনের পাশাপাশি নুবায়শাদের সফলতার পথ বেয়ে বাংলা ইউনিভার্সল পোস্টাল ইউনিয়নের দাপ্তরিক ভাষা হিসেবে একদিন প্রতিষ্ঠা পাবে।
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments