বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে ৯ টায় (৮ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। ভর্তি পরীক্ষার্থী চিকিৎসকদের নির্ধারিত সময়ের আগেই হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবার পরামর্শও প্রদান করেন তিনি। এছাড়াও পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনাবলী ভাল করে দেখার জন্যও পরামর্শ প্রদান করেন তিনি।
শুক্রবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে বেলা ১১ টা ৩০ মিনিটে শেষ হবে। রাজধানী ঢাকার দুইটি কেন্দ্র বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় মোট ৯ হাজার ১শ ৭৪জন চিকিৎসক অংশগ্রহণ করবেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইফতেখার আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, ও ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
সব মন্তব্য
No Comments