ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ আগামী ২১ শে মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চলছে জমজমাট ভোটের লড়াই । ফরিদপুর উপজেলায় এই প্রথম এত অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছে। বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থী না দেওয়ায় উপজেলায় ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার প্রায় ৪০ বছর ধরে রাজনিতি করছেন । একনিষ্ঠ একজন আওয়ামীলীগের নেতা হিসাবে উপজেলার অনেক নেতা কর্মি খলিলুর রহমান সরকারের সাথে আছে । প্রায় প্রত্যেক ওয়ার্ডে নির্বাচনে তার অবস্থান ভাল । যদি সুষ্ঠ ভোট হয় তাহলে জননেতা খলিলুর রহমান সরকারের জয়ের ব্যাপারে সাধারন মানুষ আসা ব্যাক্ত করেন। প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হালিম দীর্ঘদীন আওয়ামী রাজনিতির সাথে জড়িত আছেন। উপজেলার অধিকাংশ নেতা কর্মি তার সুপরিচিত হওয়ায় অধিকাংশ জায়গায় মোঃ আব্দুল হালিম এর অবস্থান ভাল । বর্তমান চেয়াম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ স্বতন্দ্র প্রাথী হিসেবে নির্বাচিত হলেও এবারের নির্বাচনে ভোটের মাঠে লড়াই করবেন । মোঃ আবুল কালাম আজাদ দীর্ঘদিন আমেরিকা প্রবাস জীবন কাটিয়ে এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহন করছেন । যেহেতু দীর্ঘদিন আমেরিকা ছিলেন ভোটারদের আধুনিক ফরিদপুর দুর্নীতি মুক্ত উপজেলা গঠনের প্রতিশ্রতি দিলেও অতীতে কর্ণেল মোঃ নাজমুল আমল জগলু উপজেলা নির্বাচনে অংশগ্রহন করে হেরে যাওয়ার পর আর জনগনের সাথে তেমন যোগাযোগ না থাকায় প্রবাসী প্রার্থীর উপর সাধারন জনগনের আস্থা কম। জনগন মনে করে নির্বাচনে হেরে গেলে আবার আমেরিকা চলে যাবে । মোঃ নুরুল ইসলাম কুদ্দুস বর্তমান ভাইস চেয়ারম্যান থাকার কারনে সব জায়গায় তার ভোটার ও সমর্থক আছে এবং আওয়ামীলীগের একজন আর্দশবান কর্মি হিসাবে আওয়ামীলীগের কর্মিদের মাঝে তার ব্যাপক জন সমর্থন আছে। মোঃ আলী আশরাফুল কবির ও মোঃ হেয়ায়েতুল্লাহ উপজেলা নির্বাচনে ভোটের মাঠে ভোটারদের মাঝে ভোট প্রার্থনা করছেন।নির্বাচনে কোন অনিয়ম না হলে সাধারন জনগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পাড়বে এবং নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments