পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক ছাত্রকে হুমকি দিয়ে কক্ষ থেকে নামিয়ে দিয়েছে ছাত্রলীগ।
সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে মাদারবক্স হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কেরাতুল ইসলাম সাদ বিন সরকারকে। তিনি ফাইনান্স বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হুমকিদাতা ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সরকার।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানান, সোমবার রাতে জয়ন্ত ও তার অনুসারীরা হলের ৪০৫ নম্বর কক্ষে গিয়ে কেরাতুল ইসলামকে সিট ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। কিন্তু কেরাতুল ইসলাম তার বৈধ সিট ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারার হুমকি দিয়ে ওই কক্ষের মেঝেতেও না থাকার জন্য হুমকি দিয়ে বিছানাপত্র বের করে ওই সিটে রবীন খান নামে এক শিক্ষার্থীকে তুলে দেন। রবীন খান অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমি এই হলের ৪০৫ নম্বর রুমের আবাসিক ছাত্র। তা হওয়া সত্ত্বেও ছাত্রলীগের নেতাজর্মীরা এসে আমাকে সিট থেকে নেমে যাওয়ার জন্য বারবার হুমকি দেয়। রাতের বেলা যাওয়ার জায়গা নেই বলার পরেও তারা জানায় এই রুমের মেঝেতেও যেন আমি না থাকি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয় অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়ন্ত সরকার বলেন, হলের ৪১৮ নম্বর কক্ষ আমার ছিল সেখানে মামুন ( বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী) তার ছেলে তুলেছে। এজন্য আজ তার ৪০৫ নম্বর কক্ষে আমার ছেলেকে তুলি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. মো. শামিম হোসাইন বলেন, ঘটনা টি একটু আগেই শুনলাম। আমি যেহেতু এই হলের অভিভাবক, আমি কাল হলে গিয়ে বিষয়টি দেখবো।
ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপত্তাহীনতার কোনো সুযোগ নাই, গার্ডের সাথেও আমার কথা হয়েছে। তারা দু’জন এখন বেড শেয়ার করে আছে।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments