কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন মন্দির উদ্বোধন করা হয়ে হয়েছে। বুধবার পৌর শহরের নাচনাপাড়া হরিদাস সরকারের বাড়িতে এ মন্দির উদ্বোধন করা হয়। ওড়াকান্দি শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্দির উদ্বোধন করেন। এ সময় নির্বাহী সভাপতি মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর উপস্থিত ছিলেন। শুরুতেই মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা ও নিশান উত্তোলন, ফলক উম্মোচন, শান্তি হরি গুরু চাঁদ ঠাকুরের পুজা, আসন গ্রহন,মাল্যদান, গুরুপুজা, হরিলীলামৃত পাঠ ও মধ্যাহ্ন সময়ের প্রসাদ বিতরন করা হয়। বিকালে আলোচনা সভা, ঠাকুরের দল আগমন করে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৩০ টি মতুয়া দল রাত ভোর বিরামহীন ভবে হরিনামজ্ঞানুষ্ঠান করেন। বৃহস্পতিবার দুপুর থেকে শেষ বিকাল পর্যন্ত মহা প্রসাদ বিতরণ করা হয়। এতে প্রায় ৫ সহস্রাধীক মতুয়াভক্ত, সনাতন ধর্মের অনুসারীসহ অন্যান্য ধর্মের ভক্তরা উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments