স্টাফ রিপোর্টার : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামি সম্পদ। নিরাপত্তার স্বার্থে এই ডেটা অন্যের নিয়ন্ত্রণে নয়, নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক ব্যবস্থাপনার ডেটার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আরো সচেতন ও যত্নশীল হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় সিএমএসএফ আয়োজিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আনভেইল আউটকাম অভ্ দ্য রিসাল্ট ওরিয়েন্টেড ওয়ার্কশপ’ এবং গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পুঁজিবাজার উন্নয়নে বিদ্যমান যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা অপরিহার্য। বাংলাদেশের অর্থনীতির আকার গত ১৩ বছরে অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েক বছর আগেও বৈদেশিক সাহায্য ছাড়া বাজেট পরিকল্পনা করার বিষয়টি চিন্তাও করা যেত না। আজ অনেক ক্ষেত্রে বৈদেশিক সাহায্যকে নির্দ্বিধায় না বলতে পারি। কম্পিউটার প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিস্ময়কর ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফলে মোবাইল ও কম্পিউটার প্রযুক্তি প্রসারে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা প্রকাশের আট বছর আগে প্রধানমন্ত্রী ডিজিটাল শিল্প বিপ্লবের ধারণাটি প্রণয়ন করেন, দেশের ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ ডিজিটাইজেশনে তুলনামূলক পিছিয়ে আছে উল্লেখ করে প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব আয়োজন এবং নিজস্ব জনবল তৈরির প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন।
সিএমএস ফান্ডের বোর্ড অভ্ গভর্নেন্সের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ তারেক বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments