পাভেল ইসলাম মিমুল রাজশাহী : জেসমিন অপহরণ ও নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী জানিয়েছে রাজশাহীর বিশিষ্টজনরা। এই ঘটনায় র্যাবকে বর্হিভুত ভাবে ব্যাবহার করা হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে রাজশাহী সচেতন নাগিরিকবৃন্দ এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লেখক ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী।
তিনি বলেন,সরেজমিন অনুসন্ধানের জন্য রাজশাহীর বিশিষ্ট নাগরিকদের একটি দল গতকাল ৩১ মার্চ ২০২৩ নওগাঁয় যায়। এসময় আমরা জানতে পারি,জেসমিনের বিরুদ্ধে থানায় এজাহার না করে সরাসরি তুলে নিয়ে যাওয়া অপহরণের শামিল।
পরে সরকারী বাহিনীর হেফাজতে তাঁর মৃত্যুর ঘটনা অত্যন্ত রহস্যময়। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই এর পেছনের মূল কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। যুগ্ম সচিব পদ মর্যাদার একজন ব্যক্তির এ ঘটনার সাথে সম্পৃক্ততার যে বর্ণনা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার যথাযথ তদন্ত হওয়া দরকার। কেননা নিহত জেসমিনও প্রজাতন্ত্রের একজন কর্মচারী ছিলেন।
সুতরাং,জেসমিন অপরাধ করে থাকলে খুব সহজেই বিভাগীয় পদক্ষেপ নেয়া যেত। তা না করে র্যাব কে নিয়ম বহিরভূত ভাবে ব্যবহার করা হয়েছে। এজন্য রাজশাহীর বিশিষ্টজনরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে জেসমিনের নিহত হবার ঘটনার যথাযথ কারণ অনুসন্ধান এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
তিনি বলেন,নিহত জেসমিনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে অনুসন্ধানকারী দলের ধারনা জন্মেছে যে,সৃষ্ট পরিস্থিতিতে তারা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট কলামিস্ট ও রাষ্ট্রচিন্তার সদস্য প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ,রাষ্ট্রসংস্কার আন্দোলন রাজশাহীর আহ্বায়ক এডভোকেট হাসনাত বেগ,যুব অধিকার পরিষদ রাজশাহীর নেতা ওমর ফারুক, রাষ্ট্রচিন্তার কেন্দ্রীয় আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments