রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ইচলাদী টোল প্লাজায় আমভর্তি মিনি ট্রাক থেকে ৪৪৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৮। এসময় ওই ট্রাকের চালক মোঃ আফজাল ও হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে বরিশাল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিএডি মোঃ সাইফুল ইসলাম, এস আই হাবিবসহ বরিশাল র্যাব-৮’র একটি চৌকস টিম। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল র্যাব-৮ । প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট হইতে একটি আম ভর্তি মিনি ট্রাক যোগে বরিশাল হয়ে পটুয়াখালী জেলার দিকে একদল মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। র্যাব-৮ এর একটি টিম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় আম ভর্তি ওই মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৪৫ বোতল ফেন্সিডিলহ মাদক বিক্রির ৪ হাজার টাকা, ট্রাক চালক মোঃ আফজাল ও গাড়ীর হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে এবং মাদক বহনকারী মিনি ট্রাকটি জব্দ করে বরিশাল র্যাব-৮ অফিসে নিয়ে যায়। গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো ন-২০-০২৯২। পরে আসামীদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে র্যাবের ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ৪ আগস্ট বুধবার সকালে তাদের বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments