অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতির পাশাপাশি শিশুদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টির কারণে মসজিদের মাইকে শিশুদের মক্তবে আসার জন্য ডাকা হয়নি। তবে ওই শিশু মসজিদে গেলে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন আরিফুল ইসলাম। এ সময় শিশুটি কৌশলে দরজা খুলে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া জানান, আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তির এমন অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সন্ধ্যা-রাত পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মালিবাগে পুলিশে ...
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-ন ...
সব মন্তব্য
No Comments