জাতীয় নির্বাচন
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার রাতে কমিশনের সিনিয়র সচিবের স্বাক্ষরের মাধ্যমে এ গেজেট জারি করা হয়।
গেজেট প্রকাশের ফলে ২৯৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন এবং শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার পথ সুগম হলো।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এসব আসনে বিজয়ী হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় লাভ করেছে বলে জানানো হয়েছে।
তবে সব আসনের ফল একযোগে ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট আসন দুটিতে আইনি জটিলতা থাকায় ফল স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর এ দুই আসনের ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments