কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মো.মন্নান মুন্সি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে পুলিশের ওপেন হাউজ ডেতে এই মাদক ব্যবসায়ি আত্মসমর্পণ করেন।
কলাপাড়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে’র সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম। আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.তারিকুজ্জামান খান, মানবাধিকার কর্মী নান্নু সরর্দার, মো.মিলন খান প্রমুখ।
এসময় কলাপাড়া থানার এস আই ভাস্কর চন্দ্র দে, এ এস আই বিশ্বজিৎ কুন্ডুসহ লালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয়গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মন্নান মুন্সি দীর্ঘ সাত আট বছর আগে মাদক সেবন ও বিক্রি করতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের আলী মুন্সির ছেলে।
মন্নান মুন্সির পারিবারিক সূত্রে জানা যায়, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে এক মাদক বিক্রেতার সাথে তার সখ্যতা গড়ে ওঠে। কিছুটা সুস্থ হয়ে এসে ধীরে ধীরে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনটি মাদক মামলার আসামি হয়। এমনকি পুলিশ তাকে গ্রেফতার করলে সাড়ে পাঁচ মাস জেল হাজতে থাকতে হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম বলেন, মাদক ব্যবসায়ি মন্নান স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তাকে আমরা থানায় নিয়ে এসেছি। সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ বলেন, আজকে থেকে লালুয়া ইউনিয়ন হবে মাদক মুক্ত।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments